মালদা

গাজোলের কর্কচ ও সাহাজাতপুর অঞ্চলে তৃণমূলের যোগদান শিবির

গাজোলের কর্কচ ও সাহাজাতপুর অঞ্চলে বিভিন্ন দল থেকে প্রায় চারশত ভোটদাতা যোগদান করেন তৃণমূলে। রবিবারে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন গাজোল জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা গাজোল ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অবজারভার রাজকুমার সরকার। জানা গেছে, গাজোলের কর্কচ ও সাহাজাতপুর অঞ্চলের মিডিল পয়েন্ট জামতলা বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান অনুষ্ঠিত হয়। 

        এবিষয়ে গাজোল ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা গাজোল ১নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অবজারভার রাজকুমার সরকার জানিয়েছেন, এদিন তার নেতৃত্বাধীনে অন্যান্য দল থেকে বেশ কিছু কর্মী তৃনমূলে যোগদান করেন।